নিজস্ব প্রতিবেদক
নতুন মুখ নয়, প্রশাসনের দুই শীর্ষ পদে থাকা কর্মকর্তার চুক্তির মেয়াদ বাড়তে পারে। চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকতে পারেন নাসিমুল গনি।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকেরও চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে।সরকারের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবারই (১৭ আগস্ট) তাদের মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। ১৬ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব নিয়েছিলেন। তার দুই বছরের চুক্তির মেয়াদ সোমবার শেষ হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
১৮ আগস্ট তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন। দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছিলেন।


