৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

দেশজুড়ে গ্যাস সংকটের কারণে বৃহস্পতিবারের (৩০ জুলাই) দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২৭ জুলাই) তারা এ ঘোষণা দেয়। তবে কমিশন বৃদ্ধির দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানায় তারা।

এর আগে গত ২১ জুলাই বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি, স্বয়ংক্রিয় কমিশন সমন্বয়সহ চার দফা দাবি উত্থাপন করেছিল।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণা ইরানের
পরবর্তী নিবন্ধসংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল