বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম – বিএমএসএফ (রেজি. নং-০৬) এর ছাতক উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুর উদ্দিন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাজিদুল ইসলাম।

এছাড়া অর্থ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, দপ্তর সম্পাদক লোকমান হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে রাফি আহমদ ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।সভায় ভার্চ্যুয়াল বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম – বিএমএসএফ এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ছাতক উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় পর্যায়ে সাংবাদিকদের তালিকা প্রস্তুত, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সারাদেশে ধারাবাহিকভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ছাতকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
পরবর্তী নিবন্ধছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমামের বিদায়ী সম্মাননা