তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক

জুনের দ্বিতীয়ার্ধে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের মৃত্যুহার পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬তম সপ্তাহে ইউরোপে সব বয়সী মানুষের মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিক। এমন বয়সের ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

একই সময়ে বেলজিয়াম ও ফ্রান্সে মৃত্যুর হার অত্যন্ত বেশি ছিল। অন্যদিকে স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে এ হার ছিল মাঝারি পর্যায়ের। আর যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল।

গত ৯ জুলাই ইউরোপীয় পৃথিবী পর্যবেক্ষণ ও মানচিত্রায়ন সেবা কোপার্নিকাস নিশ্চিত করে যে, এ বছরের জুন ছিল ইতিহাসের উষ্ণতম জুন। ওই মাসে গড় ভূ-পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট