ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইএমসিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

পূর্ববর্তী নিবন্ধগোহালা ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম
পরবর্তী নিবন্ধবৃষ্টি উপেক্ষা করে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড়