নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করে ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন লাইলী বেগম (বুড়ী)।
তিনি গোহালা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম সেকেন্দার হায়াত চেয়ারম্যানের সুযোগ্য কন্যা এবং বিএনপির ত্যাগী নেতা ও সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (সিদ্দিক চেয়ারম্যান)-এর সহধর্মিণী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই পরিবারটি এলাকায় সুপরিচিত।
বর্তমানে লাইলী বেগম (বুড়ী) গোহালা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছেন।
তিনি জানান, তার সুনামধন্য পিতা ও স্বামীর আদর্শকে ধারণ করে গোহালা ইউনিয়নের মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
একই সঙ্গে তিনি গোহালা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।


