এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারিতে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।’

আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা সংস্কারে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছর শেষে ডিসেম্বরেই শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী।

এজন্য বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনে শুরু করার মত দিয়েছেন অংশীজনরা।

পূর্ববর্তী নিবন্ধবড় গ্রাহকের ঋণে শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক
পরবর্তী নিবন্ধআইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা