হাইকোর্টে জামিন চাইলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএম আমিন উদ্দিন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এই জামিন আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। তবে, কোন কোন মামলায় তিনি এই জামিন আবেদন করেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) হাইকোর্টের একটি বেঞ্চে এ সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য রয়েছে।

জানা গেছে, এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতির অভিযোগে সাবেক অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দির গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। তবে তার বিরুদ্ধে মোট কতটি মামলা সেটিও নিশ্চিত করেনি কেউ।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত