কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।তালহাবিন জসিম বলেন, কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সংবাদ পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে।

সাহায্যে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পূর্ববর্তী নিবন্ধআগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান