২৪ জেলায় বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড গরম ও তীব্র রোদে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বিকেল ৩টায় আমাদের স্টেশনগুলোর রেকর্ড অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ বইছে। এছাড়াও ঢাকা, দিনাজপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় আবার তাপমাত্রা রেকর্ড করা হবে। তখন হয়তো আরও দুই-এক জেলায় তাপপ্রবাহের তথ্য আসতে পারে।

তিনি জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধবিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি
পরবর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ