স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

এদিন ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজনভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্ত থাকবেন তিনি। তবে তার সঙ্গে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বলয়।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ
পরবর্তী নিবন্ধ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ