সাদা মনের মানুষ হাজী ফজল উদ্দিনের দাফন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের সাদা মনের মানুষ বিশিষ্ট মুরব্বি হাজী ফজল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল মতিনের পিতা। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী ফজল উদ্দিন (৮২) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিলপার গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিলপার গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইমাম, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে হাজী ফজল উদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে হাজী ফজল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদের আহমদসহ জেলা ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আরও সমবেদনা জানান আবুল মনছুর, মো. শওকত, এটিএম হেলাল, মঈনুল ইসলাম খরছু, নজরুল ইসলাম, নাদের আলম, শামছুল ইসলাম নুনু, আমিন উদ্দিন, নুরুল হক, শওগত আলী, আতাউর রহমান এমরান, সামছুর রহমান ছামছু, আনোয়ার হোসেন রানা, চান মিয়া, ফখর উদ্দিন, নুরুল আমিন সুজন, শামিম আলম নুমান মেম্বার, এজে লিমন, লুতফুর রহমান, মাছুম খান, ফজর আলী, বায়েজিদ আলম, মোজায়েদুর রহমান হিরা, ছালেহ আহমদ, হেলাল আহমদ, কয়ছর আহমদ জাহিদ, নজমুল হুসেন, মো. নজির আহমদসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।এ ছাড়া গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার আহমদ ইলাল, ছালেহ আহমদ ছালেখ, ইমতিজাজ আছাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, রইছ উদ্দিন কামরান, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রহমান পাবেল, বাহাউদ্দিন শাহি, হেলাল আহমদ, আব্দুল মমিন ও জাহির খানসহ অনেকে শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ মরহুম হাজী ফজল উদ্দিনের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তৌফিক কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ