মুকসুদপুর, গোপালগঞ্জ (প্রতিনিধি):

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বিক্রয় কর্মী রাসেল শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাশুনিয়া গ্রামে রাসেল শেখের নীজ বাড়িতে গিয়ে তার স্ত্রী আন্না বেগমের হাতে এই আর্থিক সহায়তার নগদ টাকা তুলে দেয়া হয়। মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি আমজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সুজন হাওলাদার জানান, রাসেল শেখ রুপ চাঁদা গ্রুপে কাজ করতো।
সে আমাদের সহকর্মীর ছিলো। সড়ক দুর্ঘটনায় তার করুণ মৃত্যু হয়। আমরা জানতে পারি তার পরিবার খুবই অস্বচ্ছল। তাই তার স্ত্রীর নিকট আমরা মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোটের পক্ষ থেকে নগদ ২২ হাজার ৫শ টাকা অনুদান প্রদান করেছি। আমাদের বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক সভাপতি বর্তমানে সৌদি প্রবাসী আল আমিন এই পরিবাকে প্রতি মাসে আর্থিক অনুদানের ঘোষনা দিয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোটের কোষাধ্যক্ষ আকিদুল ইসলাম উজ্জ্বল, উপদেষ্টা জসিম, সবুজ, নিত্য, শরিফুল, সদস্য উজ্জ্বল, সবুজ প্রমুখ।গত ১৩ সেপ্টেম্বর ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরনকান্দী নামক স্থানে নসিমন খাঁদে পড়ে নিহত হয় রাসেল শেখ। নিহত রাসেল শেখের ২ কন্যা তানহা (৯), তাবাসসুম( ৮) এবং এক পুত্র মুবিন শেখ (৫) রয়েছে।


