প্রেস বিজ্ঞপ্তি

শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের
গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে ছেড়েছে দেশের সুপারব্র্যান্ড ও
টেক জায়ান্ট ওয়ালটন।
নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি
(ইন্টারনেট অব থিংগস) বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও
ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট
গিজার; ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচার সমৃদ্ধ
৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০
লিটারের সুপ্রিম মডেল।
এছাড়াও ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ,
গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে, রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি
নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও এনেছে ওয়ালটন। পাশাপাশি এই শীতে ঘর গরম
রাখতে ওয়ালটন এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার
হিউমিডিটিরও সুবিধা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে
আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মডেলের হোম
অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
সেসময় ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-
টেকের ডিএমডি মফিজুর রহমান, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের
চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।


