মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, কলামিস্ট, কবি ও সাংবাদিক আমিরুজ্জামান ফারুক আর নেই

মো. দেলোয়ার হোসেন: স্টাফ রিপোর্টার 

মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, বিশিষ্ট কলামিস্ট, কবি ও সাংবাদিক আমিরুজ্জা
মান ফারুক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৯ জুলাই ২০
২৬) দুপুর ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তাঁর মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


আমিরুজ্জামান ফারুক দীর্ঘদিন সাংবাদিকতা, কলাম লেখা ও সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্
ত ছিলেন। তাঁর লেখনীতে সমাজের নানা অসঙ্গতি, সাধারণ মানুষের জীবনসংগ্রাম এবং সম
সাময়িক বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে উঠে এসেছে। পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, দা
য়িত্ববোধ ও নির্ভীক লেখনীর মাধ্যমে তিনি সহকর্মী ও পাঠকমহলে একজন সম্মানিত 
সাংবাদিক, কলামিস্ট ও কবি হিসেবে পরিচিতি লাভ করেন।


তাঁর মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সৎ, নিবেদিতপ্রাণ ও সাহ
সী কলমসৈনিককে হারাল। সাংবাদিকতা, সাহিত্য ও সমাজসেবায় তাঁর অবদান দীর্ঘদিন শ্র
দ্ধার সঙ্গে স্মরণ করা হবে।


মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এক শোকবার্তায় মরহুম আমিরুজ্জামান 
ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগ
ফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-
পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “আমিরুজ্জামান ফারুক ছিলেন একজন নিষ্ঠাবান সাংবাদিক, প্রা
জ্ঞ কলামিস্ট ও গুণী কবি। তাঁর মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে
 যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, আদর্শ ও অব
দান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এ ছাড়া মুকসুদপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ
 করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে 
দোয়া করেন।


মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুম আমিরুজ্জামান ফারুকের রুহের মাগফিরাত কা
মনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-
পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রেমিট্যান্স কার্যক্রমের নেতৃত্বে শাহ ইউসুফকে নিয়োগ
পরবর্তী নিবন্ধ৩ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন