উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত না হলেও তারা একই পরিবারে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটেছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরাও নেই।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। আমরা ধারণা করছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোণায় ১১ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধবেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ