গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি মো. সামসুল আরেফিন (মুক্তা)-এর পিতা মো. আলিমুজ্জামান মুন্সী (৭০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে অসংখ্যকমআত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ – ১ আসনের মাননীয় সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান মোল্লা এবং তাঁর সহধর্মিণী, জাতীয় প্রেসক্লাবের সদস্য সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছে।

