বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী মিয়ানমার

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়ান স্টপ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মিয়ানমার দূতাবাস এ তথ্য জানায়।বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা,পণ্য আমদানিতে প্রযোজ্য করহার এবং স্থগিত থাকা দ্বি-পক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মতবিনিময় করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত