মুকসুদপুরে যুবদলের ওয়ার্ড কমিটির কার্যালয় উদ্বোধন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে যুবদলের ওয়ার্ড কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল)  বিকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া গ্রামে যুবদলের ৯নং ওয়ার্ড কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়।

দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া গ্রামে ৯নং ওয়ার্ড যুবদলের  সাধারণ সম্পাদক তাপস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ মৃধা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবকয়ক এম মিঠু লষ্কার, উপজেলা যুবদলের সদস্য সোহাগ মুন্সী, ছাত্রদল নেতা কাজী মনিরুজ্জামান প্রমুখ। দিগনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, এই কমিটির সভাপতি ইটালী প্রবাসী সুমন বলের সার্বিক সহযোগিতায় এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও এলাবাসীর বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য প্রবাসীদের নিয়ে প্রবাসী উন্নয়ন ক্লাব উদ্বোধন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক
পরবর্তী নিবন্ধওয়ালটন ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত