মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এখন পর্যন্ত অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, রাত ৭টার পর পুলিশের কাছে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়।

এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। আরও বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার কাজ চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করতে সেখানে যায়। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা, নাকি ককটেল ছিল তা নিশ্চিত করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমামের বিদায়ী সম্মাননা
পরবর্তী নিবন্ধভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ