নিজস্ব প্রতিবেদক
বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতার আব্দুল হাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারের পর আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


