নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। এক সপ্তাহ ধরে ফরম পূরণ শেষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
পরীক্ষার ফল প্রকাশের শনিবার (৩১ অক্টোবর) পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ২৭ নভেম্বর।
ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে।


