ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ফরিদপুর সার্কেলে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ফরিদপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। সম্মানিত অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি