ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে তার এক বছরের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। গত ১৬ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব নিয়েছিলেন।

তার আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সোমবার শেষ হবে।ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের