ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এসময়ে ৮৩৯ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হলো। পাশাপাশি আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯২৯ জনে।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট ২৬ হাজার ৮৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর