জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে শহিদদের রূহের
মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট বৃহস্পতিবার
বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) খান ইকবাল হোসেন অংশগ্রহণ করেন।
এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ প্রধান
কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংকের ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা, ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইটের মোড়ক উন্মোচন