এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯, চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটের ৫০ (পঞ্চাশ) কপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য ঘাটতি বেড়ে ২৪ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু: প্রতিমন্ত্রী