ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে প্রাথমিক চুক্তি এরই মধ্যে সই হয়ে গেছে ও খুব শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে আগামী ৬০ দিন ধরে আরও আলোচনা চলবে বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সোমবার (১৫ জুলাই) জি-৭ সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চুক্তিটি সই হয়েছে। সবকিছুই সই হয়ে গেছে।

মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তাদের মতে, শুক্রবার (১৯ জুন) জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। একই দিনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটি মাত্র দেড় পৃষ্ঠার একটি নথি ও এতে মূলত একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ বিস্তারিত বিষয় পরবর্তী আলোচনায় নির্ধারিত হবে।

তার ভাষ্য অনুযায়ী, নথির প্রথম অনুচ্ছেদে ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেছে। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অর্থায়ন বন্ধ করার বিষয়ও রয়েছে।

ভ্যান্স আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- ইরান যাচাইযোগ্য উপায়ে প্রতিশ্রুতি দেবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত
পরবর্তী নিবন্ধফরাজী হাসপাতালের সাথে জনতা ব্যাংকের কর্পোরেট চুক্তি