অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাতেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার
পরবর্তী নিবন্ধআইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা