সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।

সর্বশেষ শুক্রবার (১ জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। আর বৃহস্পতিবার (৩০ জুন) মারা যান জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৮৩৩ জন রয়েছেন।

১৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৯টি ফ্লাইট রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে করোনায় আরও ১৩৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখের বেশি
পরবর্তী নিবন্ধগুলিস্তানে বাসচাপায় যুবক নিহত