গুলিস্তানে বাসচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে মনজিল পরিবহনের একটি বাসের চাপায় এক যুবক (৩০) নিহত হয়েছেন। শনিবার (২ জুলাই) সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বাসচাপায় ওই যুবক ঘটনাস্থলে মারা যান। এখনো তার মরদেহ সেখানেই রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধএক্সপ্রেসওয়েতে বাড়ানো হলো টোলপ্লাজার কাউন্টার