নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফের রংপুর অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ১৯ লক্ষ
৮৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত
দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর রংপুর অঞ্চলের
বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও
আলোচনা সভা রংপুর চেম্বার অফ কমার্স ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি
ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল
হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া,
ইডি মোঃ মোকলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং
কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প
ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান।


