মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে, শিগগির কর্মী পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হলো জানিয়ে মন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। শিগগির মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে।

তিনি বলেন, এবার মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনে বিধিমালা চূড়ান্তে নির্দেশ সিইসির
পরবর্তী নিবন্ধসাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা