আবহাওয়াজনিত কারণে সাময়িক বন্ধ থাকার পর নেপালে আবারও অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৬৬৯ জন নিহত হয়েছে এবং এখনো প্রায় ৩০০০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।বন্যার স্রোতে তিব্বত সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের তিব্বতে এখন পর্যন্ত ৭ জন নিহত হবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এ দুর্যোগ মোকাবিলায় বিদেশি সহায়তার আহ্বান জানিয়েছে নেপাল। দেশটির অর্থমন্ত্রী রয়টার্সকে বলেছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। হিমবাহ ধসে সৃষ্ট এই বিপর্যয়ে বুধবার পাহাড়ি নদীগুলোর ওপর দিয়ে পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষের প্রচণ্ড স্রোত নেমে আসে। এ স্রোতে বহু ভবন, সেতু ও বিদ্যুৎকেন্দ্র ভেসে গেছে।তিনি আরও জানান প্রায় ৩,০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নেপালে প্রায় ২ হাজার ৪২৬ জন এবং তিব্বতের গিরং কাউন্টিতে নিখোঁজ রয়েছে ৫৫৪ জন । নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক। [এদের অনেকেই ভারতের হিন্দু তীর্থযাত্রী।


