ইরানকে চাপে ফেলতে মিশরীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ছয় মাস পরও অচলাবস্থা কাটেনি। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর চাপ আরও বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে মিশরের একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে লেনদেনের কারণে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক Banque Misr-এর সংযুক্ত আরব আমিরাত (UAE) শাখাগুলোকে ডলার লেনদেন থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধ দমনবিষয়ক সংস্থা FinCEN একটি প্রস্তাবিত বিধি জারি করেছে।

এর মাধ্যমে Banque Misr UAE-এর মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিনিধি ব্যাংকিং সুবিধা বাতিল করা হতে পারে।এদিকে, মিশরের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মার্কিন পদক্ষেপটি শুধু Banque Misr-এর আমিরাত শাখাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মিশরের অন্য কোনো ব্যাংকের ওপর এর প্রভাব পড়বে না। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, তারা এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।গত সোমবারই আন্তর্জাতিক একটি ব্যাংকের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ে ‘বড় ধরনের’ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট । এর ধারাবাহিকতায় মিশরের এই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের খবর প্রথম প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস।

পূর্ববর্তী নিবন্ধনেপালের বন্যায় নিহত ৬৬৯, পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার সহায়তার আহ্বান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান