ঢাকায় ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

নিউজ ডেস্ক

প্রায় ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ বর্ষণ হয়েছে রাজধানীতে। ফলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিন পার করল নগরবাসী।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ২০০৯ সালের পর রোববার (১২ জুলাই) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২০০৯ সালের বর্ষায় ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার।

১৭ বছর পর আজ ২৪ ঘণ্টায় রেকর্ড করা হলো ১৭৫ মিলিমিটার।
বৃষ্টিপাত বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে।

তবে বর্ষায় বৃষ্টি বেশি হবে, এটাই স্বাভাবিক।
তিনি জানান, দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকাতেই হয়েছে।

এছাড়া চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একেএম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১২ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

১৩ জুলাইয়ের পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসোমবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে
পরবর্তী নিবন্ধ৬৪ জেলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ