৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


