জিয়াউলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাফাই সাক্ষ্য আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের এ সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।এদিকে, জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও নাম প্রকাশ করেনি আসামিপক্ষ।

আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে গোপন রাখা হয়েছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

পূর্ববর্তী নিবন্ধপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
পরবর্তী নিবন্ধসাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা