ছাতকে ছমরুমিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সুনামগঞ্জ প্রতিনিধি:

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ছাতকে ছমরুমিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নসহ তিনটি উপজেলা থেকে মোট ৩৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মাষ্টার, সাধারণ সম্পাদক সুধাংশূ শেখর দত্ত, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছ, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, ট্রাস্টের কার্যকরী সদস্য এনামুল হক রুবেল ও বিজিত দাশ, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ হেলালুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির উদ্দিন, বৌউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলন তরফদার।

পূর্ববর্তী নিবন্ধডিআরইউর দুই সদস্যের বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স