১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

এছাড়াও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে আগস্ট মাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছিল এক হাজার ৫৯৮ টাকা।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
পরবর্তী নিবন্ধক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: এমডি