নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেন।একই সঙ্গে সূচনা বক্তব্যের জন্য ৬ আগস্ট দিন রেখেছেন।এর আগে ৭ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগ আমলে নেন।
সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন। হাছান মাহমুদ, নওফেলসহ বাকি ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।এ মামলার আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ আর মো. ফারুককে হত্যা করার কথা উল্লেখ আছে।


