স্পোর্টস ডেস্ক
মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো ফিফটি ছিল না। আজ (শুক্রবার) প্রথমে হাফসেঞ্চুরির সেই শূন্যতা কাটালেন, এরপর ইনিংসটাকে ম্যাজিক ফিগারে রূপ দিতে কোনো কার্পণ্য করলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। সর্বশেষ ৮ ইনিংসে শতকের সংখ্যা ৪, অর্থাৎ সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই তিনি ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পেস-স্পিনের মোকাবিলায় শান্ত’র শট বাছাই থেকে শুরু করে প্রতিটি কদম ছিল নিখুঁত। এমন ইনিংস সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেই বরং অপূর্ণ থেকে যেত! তবে সেঞ্চুরি করেও বেশিক্ষণ অপেক্ষা করলেন না। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়লেন এই তারকা।
বিস্তারিত আসছে…


