সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি ওভারব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়।এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে কাজ চলছে।

তিনি আরও বলেন, আমাদের রেকার গাড়ি দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি সড়িয়ে নিচ্ছি। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ নিয়ে অপরাজনীতি বরদাশত করা হবে না: চিফ হুইপ
পরবর্তী নিবন্ধওষুধের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের