সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়।

রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়িতে কেউ ছিলেন না।উল্লেখ্য, আজ (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে ভারতে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ