সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, এখানে সরকারি দল সব ক্রেডিট (কৃতিত্ব) নেবে আর বিরোধীদল সবকিছুতে শুধু বিরোধিতাই করবে— ব্যক্তিগত ও দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না।

সরকারিদলকেও বিরোধীদলকে সম্মান করতে হবে। আর বিরোধীদলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা।

পূর্ববর্তী নিবন্ধআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিগনগরের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুমন বল
পরবর্তী নিবন্ধহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু