সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে তিনি স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান।

প্রধানমন্ত্রীর হেঁটে যাওয়ার এ দৃশ্য দেখতে সড়কের এক পাশে উৎসুক জনতার ভিড় জমে। পথিমধ্যে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান।

পরে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
পরবর্তী নিবন্ধগণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল