শিশু হাসপাতালকে মাইক্রোবাস দিল পূবালী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে হাসপাতালের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের কাছে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম. এ. কামাল, ক্রিটিকাল কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ, পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির হোসাইন এবং উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ. কে. এম. আব্দুর রকীব, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতার আওতায় দেওয়া এ মাইক্রোবাসটি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে।

পূর্ববর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
পরবর্তী নিবন্ধগ্রীস পাঠানোর ‘কন্ট্রাক্ট’ করেন কদ্দুছ-খসরু, জানে না প্রশাসন