শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ। সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় ঘোষণা করা হবে।এর আগে ২৫ আগস্ট মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল সংক্রান্ত বিষয়ে রায়ের দিন পিছিয়ে আজ সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেন হাইকোর্ট। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

তিনি বলেন, মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণা করার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি পিছিয়ে সোমবার দিন ঠিক করা হয়েছে। তারই ধারাবাহিকতায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।এর আগে গত সোমবার (২৪ আগস্ট) একই বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক
পরবর্তী নিবন্ধমার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু