শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ প্রকাশ করেছে সুইস কোম্পানি সুইচপোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাক্ষাতের সময় বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এ আগ্রহের কথা জানান।

এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সুইজারল্যান্ড বিমানখাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধআমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধতিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি