শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। প্রতীকের জন্য তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে।

এক্ষেত্রে দু’পক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনসিপি শাপলা প্রতীকের অবস্থান থেকে সরবে না, দলটির এমন বক্তব্যের বিষয়ে ইসি সচিব বলেন, প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। সেটা জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই (বিধিমালায় প্রতীকটি নেই)। তো এখন নিষ্পত্তি হবে দু’পক্ষের সম্মতিতে।

তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধন
পরবর্তী নিবন্ধটঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু